সিলেটে হামের উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু

1

স্টাফ রিপোর্টার

সিলেটে হামের উপসর্গে পাঁচ মাস বয়সী আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বিভাগজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৮১ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে ৮৫টি শিশুর মৃত্যু হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম। মৃত শিশু হাবিবা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার লায়েস আহমদের ৫ মাস বয়সী কন্যাসন্তান।