বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দুই বছর পুর্ণ হতে চলেছে। এখনো জুলাই শহীদ ও আহতদের স্বপ্ন পূরণ হয়নি। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণ করা সম্ভব। কিন্তু সরকার ক্ষমতায় গিয়ে জুলাই সনদ উপেক্ষা এবং গণভোটের রায় বাতিলের মাধ্যমে ছাত্র-জনতার রক্তের সাথে প্রতারণা করেছে। সরকারকে ভুলে গেলে চলবেনা যে ছাত্র-জনতা এখনো রাজপথে রয়েছে। সরকারকে জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্খা সংস্কার বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার কমিটি গঠন করে কার্যকর ভ‚মিকা পালন করাতে হবে।
তিনি গতকাল শুক্রবার সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভার জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
প্রধান অতিথি আরও বলেন, ইসলামী আন্দোলনের পথ কোনকালেই সহজ ছিলনা। কারণ দ্বীন প্রতিষ্ঠার পথ জুলুম, নিপীড়ন ও শাহাদাতের পথ। সর্বোচ্চ ত্যাগের শপথ নিয়েই আমরা ইসলামী আন্দোলনে শামিল হয়েছি। এদেশে ইসলামী আন্দোলনের জন্য আমরা সর্বোচ্চ সেক্রিফাইস করেছি। তবু অন্যায়ের সাথে আপোষ করিনি। বৈষম্যৗহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের পথচলা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ। জামায়াতের কর্মীদেরকে চ‚ড়ান্ত শপথের মাধ্যমে ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।
বিয়ানীবাজার উপজেলা আমীর মাওলানা মোস্তফা উদ্দিনের সভাপতিত্বে ও পৌর আমীর মোহাম্মদ জমির হোসাইনের পরিচালনায় কর্মী শিক্ষাশিবিরে বক্তব্য রাখেন- জেলা নায়েবে আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, জেলা কর্মপরিষদ সদস্য হাকিম নাজিম উদ্দিন, মাওলানা ফয়জুল ইসলাম, অ্যাডভোকেট সোলেমান আলী, উপজেলা নায়েবে আমীর মোঃ আবুল খায়ের, উপজেলা সেক্রেটারি আবুল কাশেম, পৌরসভা সেক্রেটারি সাদুজ্জামান ও উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ রুকন উদ্দিন প্রমুখ।








