হাম উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৫ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৪ জন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫৩ জন। গত সোমবার স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম আক্রান্ত ১১৩ রোগী শনাক্ত হয়েছে এবং ৮৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।