জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা

0

কাজির বাজার ডেস্ক

আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুন মাসে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে এ পরিকল্পনার কথা জানান মন্ত্রী। সংসদে লুৎফুর রহমান জানতে চান, আগামী শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণের সময় বর্তমান সময় হতে পরিবর্তন করা হবে কি না। যদি পরিবর্তন হয় তাহলে কখন হবে?
এই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকার পাবলিক পরীক্ষাসমূহের সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
পর্যায়ক্রমে ভবিষ্যতে পাবলিক পরীক্ষা আরো আগাম সম্পন্ন করার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।