চুনারুঘাটে একদিনে পৃথক ৩ জনের মৃত্যু

0

 

চুনারুঘাট প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একদিনে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গত সোমবার (১৩ জুলাই) উপজেলার তিন ইউনিয়নে এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মিরাশি ইউনিয়নের পশ্চিম পাকুড়িয়া গ্রামের আব্দুর রফিক কন্টর মিয়ার ছেলে মানসিক ভারসাম্যহীন জামাল মিয়া (৩২) নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে মারা যান।
একই দিনে পাইকপাড়া ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী পারভীন বেগম (৪০) বিষপান করে আত্মহত্যা করে মারা যান। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
অপরদিকে সদর ইউনিয়নের করিমপুর গ্রামে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিপন মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রæত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।