কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ পাথর জব্দ

2

কোম্পানীগঞ্জ সংবাদদাতা

কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা ছড়া পাথর কোয়ারি এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। গত সোমবার পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান। এ সময় ব্যুরোর প্রসিকিউশন টিম, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে অবৈধভাবে উত্তোলিত মোট ৯৪ হাজার ৩৯০ ঘনফুট পাথর জব্দ করা হয়। জব্দকৃত পাথর স্থানীয় দুইজন ইউপি সদস্যের জিম্মায় সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, জব্দ করা পাথর বিধি মোতাবেক উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।