নগরীতে ৩২ ঘন্টায় গ্রেফতার ১২৫

0

স্টাফ রিপোর্টার

নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গত ৩২ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১২৫ জনকে গ্রেফতার করেছে এসএমপি। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৬৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এসএমপি সূত্রে জানা গেছে, গত সোমবার (রবিবার দিবাগত) রাত ১২টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামিরা রয়েছেন। অভিযান চলাকালে ২৭ বস্তা ভারতীয় চা-পাতা এবং ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে, একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ৭৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৯২টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে ১৬৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। পাশাপাশি অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।