কমলগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

0

কমলগঞ্জ সংবাদদাতা

মৌলভীবাজারের কমলগঞ্জে দোকান ঘরের ভেতর ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চাঁন মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদারের সহযোগীতায় অভিযুক্ত বৃদ্ধকে আটক করা হয়। বর্তমানে নির্যাতিত শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযুক্ত বৃদ্ধ আটকের পর বৃহস্পতিবার রাতে অভিযুক্তের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা করেন নির্যাতিত শিশুটির পিতা।
শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, মইদাইল গ্রামের রশিদ মিয়ার দোকানের কর্মচারী চাঁন মিয়া গত বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে দোকানের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা জানাজানির পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিলে অভিযুক্ত চাঁন মিয়া কৌশলে পালিয়ে যান। পরে বিষয়টি পুলিশকে জানালে কমলগঞ্জ থানার এসআই মোহাম্মদ আমির উদ্দিন, এস আই মিঠু রায় ও এএসআই হামিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘনটাস্থল পরিদর্শন করে অভিযুক্তকে আটকে তৎপরতা চালান। এক পর্যায়ে স্থানীয় মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার এর সহযোগীতায় মুন্সীবাজার থেকে অভিযুক্ত চাঁন মিয়াকে আটক করা হয়।
শিশুর বাবা মানিক মিয়া বলেন, আমার শিশুর সঙ্গে যা হয়েছে, আমি তার বিচার চাই। এমন বিচার চাই যাতে এটা দেখে কেউ আর এসব করতে সাহস না পায়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার পরপরই আমাদের টিম অভিযানে নামে এবং দ্রæত সময়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। সিলেটে চিকিৎসাধীন শিশুর চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে।