বিশ্বনাথে আলিম পরীক্ষায় নকলের দায়ে ৩ পরীক্ষার্থী বহিষ্কার

0

বিশ্বনাথ প্রতিনিধি

বিশ্বনাথ উপজেলার দারুল উলূম ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের দায়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। বিশ্বনাথ দারুল উলূম ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন আব্দুল খালিক (রোল : ১৭৪১৮৬), মো. হাফিজুর রহমান (রোল : ১৭৪০৯১) ও মো. আব্দুল কাদির (রোল : ১৭৪৩৫৩)। তারা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আলিম পরীক্ষার্থী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের বিষয়টি প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় বিধিমালা অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কেন্দ্র কর্তৃপক্ষ অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়। এদিকে, বহিষ্কারের আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পাঠানো হয়েছে।