শহীদ দিবসে মাদ্রাসায় বিশেষ মোনাজাতের নির্দেশ

2

কাজির বাজার ডেস্ক

১৬ জুলাই, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেশের সব মাদ্রাসায় শহীদদের স্মরণে স্মরণসভা ও বিশেষ মোনাজাতের আয়োজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ১৬ জুলাই, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেশের সব মাদ্রাসায় শহীদদের স্মরণে স্মরণসভা ও বিশেষ মোনাজাতের আয়োজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
গতকাল সোমবার বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস. এম. তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ১২ জুলাই জারি করা স্মারক এবং এ বিষয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভার কার্যবিবরণীর ক্রমিক নং ৬-এর সিদ্ধান্তের আলোকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বোর্ডের অধীন সব স্তরের মাদ্রাসায় সুবিধাজনক সময়ে জুলাই শহীদদের স্মরণে স্মরণসভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করতে হবে। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান ও পরিচালনা কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহŸান জানানো হয়েছে।