চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

1

চুনারুঘাট সংবাদদাতা

হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। গত বৃহস্পতিবার উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ মিয়া ও তার সহদোর আজিদ মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে জমিতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল্লাহ মিয়া ও আজিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। চুনারুঘাট থানার ওসি সফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পর্শে দুজন মারা গেছেন। মরদেহের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।