৭ কোটি ৩৬ লাখ স্মার্টকার্ড বিতরণ

0

কাজির বাজার ডেস্ক

সারাদেশে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জনের উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিতরণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল বুধবার ইসির এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। জানা গেছে, মে মাস পর্যন্ত আঞ্চলিক কার্যালয়গুলোতে মোট ৮ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৯৯৮ জনের স্মার্টকার্ড পাঠানো হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জনের কার্ড।
বিতরণের অপেক্ষায় আছে আরও ১ কোটি ৩৯ লাখ ২ হাজার ৪৫৭ জনের কার্ড। বিতরণের হার ৮৪ দশমিক ০৪ শতাংশ।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা, নারায়ণগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, পঞ্চগড়, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সব উপজেলার স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন হয়েছে।
অন্যদিকে ৪০৪টি নির্বাচনী থানা/উপজেলার মধ্যে ১১৫টিতে এখনো কার্ড বিতরণ শুরু হয়নি।
বর্তমানে ইসির সার্ভারে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন নাগরিকের তথ্য রয়েছে। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ১ হাজার ২৪৩ জন। সে হিসাবে এখনো সাড়ে ৫ কোটির মতো ভোটার স্মার্টকার্ডের আওতার বাইরে রয়েছে।
সিলেটে হামে এক শিশুর মৃত্যু
নতুন করে ভর্তি ৬৯
স্টাফ রিপোর্টার

সিলেটে হাম ও উপসর্গে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে মোট ভর্তি ২৭৪ জন। গতকাল বুধবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম। মারা যাওয়া শিশু হলো, সুনামগঞ্জ জেলার শাড়িগঞ্জ এলাকার বকলাকারা গ্রামের বাসিন্দা মুসাহিদ আলীর ৯ মাসের মেয়ে তুবা। বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৮৩। এর মধ্যে সিলেটে ৩০ জন, সুনামগঞ্জে ৩৬ জন, মৌলভীবাজারে ১১ জন এবং হবিগঞ্জে ছয়জনের মৃত্যু হয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে আক্রান্ত ৬৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৫ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঁচজন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ছয়জন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সন্দেহভাজন হামে আক্রান্ত ২৭৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১২ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ছয়জন, মাউন্ট এডোরা হাসপাতালে দুজন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে নয়জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে দুজন, উইমেন্স মেডিকেল হাসপাতালে একজন, লায়ন্স হাসপাতালে পাঁচজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৮ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১১ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন চিকিৎসা নিচ্ছেন।