ইচ্ছেডানা
রেজাউল রেজা
খোকা-খুকি খেলছে খেলা
খেলুক,
এক সাথে সব মেলছে ডানা
মেলুক।
গানের তালে নাচছে ওরা
নাচুক,
আনন্দেতে ভাসছে সবাই
ভাসুক।
স্বাধীন ভাবে চলছে তারা
চলুক,
সবার সাথে বলছে কথা
বলুক।
ইচ্ছেডানায় উড়ছে তারা
উড়–ক,
আপন মনে ঘুরছে সবাই
ঘুরুক।
নাগরদোলায়...
শীতের ছবি আঁকে
রমজান আলী রনি
বাংলাদেশের সবুজ নীড়ে
যখন আসে শীত
চাদর গায়ে বসে তখন
হাজার রকম গীত।
শীতের দিনে ভালো লাগে
প্রকৃতিরও ছোঁয়া
শিশিরঝরে ঘাসের ওপর
শুভ্র-মেঘের ধোঁয়া।
খেজুর রসের মিষ্টি ফোঁটায়
শীতের সকাল হাসে
কতরকম...
সূর্য উঁকি দিলো
শরীফ সাথী
কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিলো,
মায়ের কথায় জানালা খুলে খুকি দিলো;
ঘাসের শিশির ধীরে ধীরে টুকি দিলো।
বৃক্ষ বসায় খুলে আঁখি স্বদলবলে,
কিচির মিচির করে ডাকি...
জীবন্ত লাশের মর্গ
কাজী জুবেরী মোস্তাক
আজকে সময়ের মতোই সময়ও চলে যাচ্ছে
কপালের চৌকাঠেও ব্যর্থতা খেলা করেছে ,
স্বপ্নবাজের স্বপ্নরা সব কোণঠাসা হয়ে গেছে
আর মনোবলও ভাটির দিকেই ছুটে চলেছে।
এসমাজ আজ...
মামার বাড়ি
স্বপন শর্মা
এবার শীতে খোকাকে নিতে আসছে যে তার মামা
আনবে মামা শীতের জামা, মোয়া ভরা ধামা,
খোকা এখন এসব নিয়ে একটুও না ভাবে-
ভাবনা শুধু কখন সে...
লেখক আড্ডার বন্ধু হতে চাই
নাম :
পিতার নাম :
ঠিকানা :
ফোন/মোবাইল (যদি থাকে) :
পেশা :
জন্মতারিখ/বয়স :
শখ :
তারিখ :
.......................
স্বাক্ষর
কুপন পাঠাবার ঠিকানা :
সাহিত্য বিভাগ
দৈনিক কাজিরবাজার
তোপখানা, সিলেট-৩১০০
E-mail : kazirbazar@gmail.com
বন্ধু হতে চাই
প্রিয় পাঠক,
ভালোবাসা রইল সবার প্রতি। প্রতিদিন তোমাদের প্রচুর চিঠি পাচ্ছি। চিঠির মাধ্যমে তোমরা আমাদের নিয়মিত সাহিত্য বিভাগ “লেখক আড্ডা”কে আরো সুন্দর, আকর্ষণীয় ও গ্রহণযোগ্য...
শীত
শাফায়েত হোসেন
শীতের আমেজ পড়ছে দেশে শিশিরকণা মেখে,
মেঘ গিয়েছে মেঘের বাড়ি, ফুল কলিদের রেখে।
ভোরে হাসে শিশির কণা সবুজ- শ্যামল ঘাসে,
খেজুর রসের হাড়ি নিয়ে শীতকালটা আসে।
দিন...
রবি ঠাকুর ও শিশুপাঠ
আবু আফজাল সালেহ
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি
জন্ম নিয়ে রবি
দেশ ছাড়িয়ে বিশ্বসভায়
সুনাম ছড়িয়ে কবি।
সুয়োরানি দুয়োরানি
বৃষ্টি টাপুর-টুপুর
শ্রাবণধারা বৃষ্টি ফোটায়
পানি ভরা পুকুর।
শিশুপাঠক নেচে বলে
'আজ আমাদের ছুটি'
নোভা-প্রভা অরুণ-বরুণ
হেসেই কুটিকুটি।
তাদের হাসি দেখে...
কোথায় গেলো
মাযহারুল ইসলাম অনিক
আগের মতো আর শুনি না
রাখাল বাঁশি সুর,
কোথায় গেলো সেই যে আমার
লাড্ডু মতিচুর?
আগের মতো আর দেখিনা
খেলনা হাড়িপাতি,
গেমের মাঝে মুখটি গুঁজে
কাটছে দিবস রাতি।
কোথায় গেলো...



