শালিকের বিয়ে :
কালো কোকিল গান শুনাচ্ছে
তবলা বাজায় টিয়ে,
আজ শালিকের গায়ে হলুদ
কাল শালিকের বিয়ে।
ময়না হবে উকিল শশুর
বাবুই হবে কাজী,
চড়ুই পাখি দল বেঁধেছে
হবে অনেক পাজি।
বরের মাথার টুপি নিয়ে
খেলবে লুকোচুরি,
চোখ রাঙিয়ে দিবে ধমক
টুনি পাখি বুড়ি।
Kazirbazar.com
