সেই ছেলেটা :
মনটা আমার কেড়েছে সে
অচেনা এক ছেলে
দেখিনি তাকে কোথাও আমি
মন নিয়ে সে খেলে।
হৃদয় আসন দেবো তাকে
যদি বলে ভালোবাসি
না দেখেই মন হারিয়েছে
বলে যদি কাছে আসি।
দেখা হবে কী জানি না,
সেই ছেলেটা’র সাথে
অচেনা এই ছেলেটা আজ
আসে দিনে-রাতে।
Kazirbazar.com
