আশরাফ আলী চারু
যেদিক তাকাই শুধুই দেখি
সবুজ রঙে মাখা
রূপ ছড়ানো রূপের মতো
সকল ছবি আঁকা।
একই রূপে মাঠগুলো তার
ঘাটগুলো তার সবই
সড়কগুলোর দুপাশ জুড়ে
স্বচ্ছ নিটোল ছবি।
গাছগুলো বা ঘাসগুলোতে
সবুজ বরণ পাতা
আলোর মাখা সবুজ রূপে
সাজে মনের খাতা।
Kazirbazar.com
