শ্রীশ্রী ঠাকুরবংশী বংশের ১০ম পুরুষ শ্রীমৎ স্বামী শিবানন্দ বাবা বলেছেন, নিঃস্বার্থে মানুষের কল্যাণে কাজ করলে অবশ্যই সফলতা লাভ করা সম্ভব। ঈশ^রের চিন্তা যত করবে, পৃথিবীতে ততই শান্তি বিরাজ করবে। প্রতিবন্ধীদের কল্যাণে মরহুম রজব আলী খান নজিব এর হাতে গড়া সংগঠন জিডিএফ’র কাজ-কর্ম দেখে তিনি মুগ্ধ হয়ে এ ধরণের মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
শ্রীমৎ স্বামী শিবানন্দ গতকাল ১৮ মার্চ সোমবার দুপুরে জিন্দাবাজারস্থ গ্রীণ ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)’র কার্যালয় পরিদশন কালে আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিডিএফ’র চেয়ারম্যান কবির আহমদ, ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম ইসরাইল আহমদ, নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান, কোষাধ্যক্ষ মাসুম আহমদ চৌধুরী, নির্বাহী সদস্য প্রমেশ দত্ত, রকিব খান, সালামত রাজা চৌধুরী, ম্যানেজার স্বপন মাহমুদ, হিসাব রক্ষক নমিতা রাণী দে, শিক্ষক সাবিনা ইয়াসমিন ও জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দ। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কয়েছ মিয়া। বিজ্ঞপ্তি




