গোলাম আযম
অ আ ক খ বর্ণমালা
সবাই শিখে নাও,
খাঁটি সোনার মানুষ যদি
তোমরা হতে চাও।
অ ই ঈ উ বর্ণগুলো
লাগবে পড়ালেখায়,
সকাল সকাল শিশুরা তাই
পাঠশালাতে যায়।
পাঠশালাতে গিয়ে তারা
শিখে লেখাপড়া,
আলোকিত করবে বলে
সবুজ শ্যামল ধরা।
Kazirbazar.com
