বিনামূল্যে রক্তের গ্র“প শনাক্তকরণ কার্যক্রম এবং নিঃস্বার্থে রক্তদাতাদের সম্মাননা প্রদান করেছে সমাজসেবী সংগঠন টিএমকে ফাউন্ডেশন। শুক্রবার (১৬ আগষ্ট) সিলাম ইউনিয়নস্থ চারিকাটির চক সুন্নি হাফিজিয়া দাখিল মাদ্রাসায় সিলাম গোল্ডেন ষ্টার সোশ্যাল অগ্যানাইজেশনের আমন্ত্রণে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্র“প শনাক্তকরণ কার্যক্রমের শুরুতে মোল্লারগাঁও ইউনিয়নের ২০১৮-১৯ বর্ষে রক্তদানকারিদের এ সম্মাননা প্রদান করা হয়।
সিলাম চারিকাটির চক সুন্নি মাদরাসার সভাপতি মো. আলাউদ্দিন আহমদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন, আলী আহমদ, হুসাইন খান, রমজান আলী, নাইম, হান্নান, আব্দুল কাদির, রাজু, দারা, নুরুল ইসলাম, ফাহাদ, শাওন, আব্দুল মুমিত খান, গুলাম কিবরিয়া খান, সফিউল ইসলাম, রাহাত, রাহেল, সাফি, আব্বাস, সুজাদ, নাইম আহমেদ, এনাম, সালমান, ইমন, লুকমান, শানুর, সায়িদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি







