কানাইঘাটে কৃষকলীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা

28

কানাইঘাট থেকে সংবাদদাতা :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা ও পৌর কৃষকলীগের উদ্যোগে এক আলোচনা সভা গত বৃহস্পতিবার বিকেল ৩টায় কানাইঘাট পূর্ব বাজারে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও পৌরশাখার সাধারণ সম্পাদক আবুল হারিছের পরিচালনায় শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট মহানগর কৃষকলীগের সভাপতি কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, ইউপি মাসুদ আহমদ, এডঃ মামুন রশিদ, ফখরুদ্দিন শামীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন চতুলী, পৌর আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে.এইচ.এম আব্দুল্লাহ উপজেলা আ’লীগের সদস্য সুবেদার আফতাব উদ্দিন, আব্দুর রশিদ, মোঃ জাকারিয়া। বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা আব্দুল হেকিম শামীম, আ’লীগ নেতা নজির উদ্দিন প্রধান, সদর ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা আসাদ উদ্দিন, স্বেচ্ছা সেবকলীগ নেতা নুরুল আম্বিয়া, কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান, পৌর শাখার যুগ্ম সম্পাদক আফজল হোসেন মিজান, ছাত্রনেতা আখতারুজ্জামান হিমেল, রুমেল, মামুন রশিদ প্রমুখ।