জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে ধানের শীষের মিছিল হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, ২৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া বাজার এলাকায় ধানের শীষের মিছিলে গোলাম রব্বানী নামের এক ব্যক্তি হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।







