ষোল ডিসেম্বরে :
নিশান উড়ে নিশান উড়ে
মুক্ত বাতাসে,
আঁধার কেটে আলোর রশ্মি
ফোটে আকাশে।
রঙধনু রঙ সাজে
খুশির তালে তালে,
স্বাধীনতার সুখ পাখি
ডাকে গাছের ডালে।
রক্তক্ষয়ী যুদ্ধ শেষে
ষোল ডিসেম্বরে,
পাকহানাদার হার মানে
মুক্তিসেনার তীরে।
Kazirbazar.com

