যেভাবে মাইলস্টোন স্কুলের ওপর আছড়ে পড়ল বিমান

17

কাজির বাজার ডেস্ক

সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর মাইলস্টোন কলেজ মাঠে ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি বিমান ভেঙে পড়ে। এ সময় স্কুল শাখায় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলমান ছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকরাও।
মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) বুলবুল আহমেদ বলেন, ঘটনার সময় আমাদের প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। বিকট শব্দে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। অনেকে কান্নায় ভেঙে পড়ে, শিক্ষকরা দ্রæত তাদের নিরাপদে সরিয়ে নিতে তৎপর হন। আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার কার্যক্রমে সহায়তা করি। কয়েকজন আহত হয়েছে বলে জানতে পেরেছি, তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো আমাদের হাতে নেই।
বিমান বিধ্বস্তের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক দেখা দেয়।
স্থানীয় বাসিন্দারা ও অভিভাবকরা সন্তানদের খোঁজে কলেজে ছুটে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ একটি বিকট শব্দ হয়, সঙ্গে সঙ্গে আকাশে ধোঁয়ার কুÐলি উঠতে দেখা যায়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।