কাজির বাজার ডেস্ক
আগামী বুধবার আংশিক চন্দ্রগ্রহণ হবে। তবে বাংলাদেশ থেকে চন্দ্রগ্রহণটি দেখা যাবে না। পশ্চিম ভারত মহাসাগর, অ্যান্টার্কটিকা, আফ্রিকা, ইউরোপ, আটলান্টিক মহাসাগর ও পলিনেশিয়া অঞ্চল থেকে আংশিকভাবে চন্দ্রগ্রহণটি দৃশ্যমান হবে। রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৩৯ মিনিট ১৮ সেকেন্ডে চন্দ্রগ্রহণ শুরু হবে। সকাল ৮টা ৪৪ মিনিট ১২ সেকেন্ডে গ্রহণ চ‚ড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। গ্রহণ শেষ হবে সকাল ১০টা ৪৯ মিনিট ১২ সেকেন্ডে।
পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এলে চন্দ্রগ্রহণ হয়। সেই সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপরে পড়ে।








