স্টাফ রিপোর্টার
নগরীর বিভিন্ন এলাকায় বকেয়াধারী এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করন অভিযান পরিচালনা করেছে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২। এসময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের জন্য একটি প্রতিষ্ঠানকে ১৯ লাখ ২৩ হাজার ৮৫ টাকা ক্ষতিপূরণ ও জরিমানা করা হয়। একই সাথে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। মঙ্গলবার নগরীর বালুচর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানান, সিলেট মহানগরীর শান্তিবাগ, বালুচর এলাকায় শেখর পালের মালিকানাধীন একটি পাইপ ফ্যাক্টরিতে বিদ্যুৎ কারচুপির দায়ে সংযোগ বিচ্ছিন্ন করাসহ বিদ্যুৎ আদালতে মামলা দায়ের করা হয়। এসময় প্রতিষ্ঠান থেকে ১৮ ঘোড়ার ১টি মোটর, ১৫ ঘোড়ার ১টি মোটর, ১০ ঘোড়ার ১টি মোটর, ৭.৫ ঘোড়ার ১টি মোটর ও ১ ঘোড়ার ৪টি মোটর জব্দ করা হয়। এছাড়া প্রতিষ্ঠানকে ১৯ লাখ ২৩ হাজার ৮৫ টাকা ক্ষতিপূরণ ও জরিমানা করা হয়






