
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আইনজীবীর উপর হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সিলেটের আইনজীবীরা। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সামনে দুই শতাধিক আইনজীবীর উপস্থিতিতে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সহ সম্পাদক এডভোকেট কবির আহমেদের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে বক্তারা আইনজীবী সুরক্ষা আইন পাস না হওয়ার কারণে প্রায়শই আইনজীবীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে চলছে। অথচ সমাজে আইনের শাষণ প্রতিষ্ঠায় আইনজীবীরা প্রতিনিয়ত কাজ করেন। গত শনিবার ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ভাগনি ইভটিজিংয়ের শিকার হওয়ার প্রতিবাদ করতে যেয়ে সিলেটের একজন আইনজীবীকে সন্ত্রাসী হামলার শিকার হতে হয়েছে। এই ঘটনায় জড়িত সকল সন্ত্রাসী ইভটিজারদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শামসুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাবেক সভাপতি এডভোকেট একেএম শামিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক অশোক পুরকায়স্থ, সিনিয়র আইনজীবী কল্যাণ চৌধুরী, কিশোর কুমার কর, ইলিয়াছুর রহমান, সুলতানা রাজিয়া ডলি, শিশির কুমার রায়, সাবেক যুগ্ম সম্পাদক মোস্তফা দিলোয়ার আল আজহার, জুবায়ের বক্ত জুবের, দেলোয়ার হোসেন দিলু, শংকর লাল দাস, হুমায়ুন রশীদ সুয়েব, মুমিনুর রহমান টিটু, যুগ্ম সম্পাদক এডভোকেট বিজিত লাল তালুকদার ও শাবানা ইসলাম, জেলা পরিষদ সিলেটের সদস্য মুজিবুর রহমান মুজিব, সাবেক সমাজ বিষয়ক সম্পাদক সালেহ্ আহমদ হিরা, সাবেক লাইব্রেরি সম্পাদক আবদুল মুকিত অপি, সাবেক সহ সমাজ বিষয়ক সম্পাদক গাজী আজমল, লাইব্রেরি সম্পাদক সাজেদুল ইসলাম সজিব, সহ সমাজ বিষয়ক সম্পাদক হোসাইনুর রহমান লায়েছ, সাবেক সহ সম্পাদক ইকবাল আহমেদ, ওবায়দুর রহমান ফাহমি, ইমরান আহমদ, সাইফুর রহমান খন্দকার রানা, মোবারক হোসেন, সহ সম্পাদক আরিফ আহমদ, গুলজার হোসেন খোকন, সাদিদুর রহমান রিপন, সিনিয়র আইনজীবী আল ইসলাম মুমুিন, সলমান উদ্দিন, এমরান আহমদ চৌধুরী, ইশতেয়াক আহমদ চৌধুরী, সৈয়দ কাওসার আহমদ, কানন আলম, ফজলুর রহমান শিপু, মামুন আহমদ রিপন, অশোক দেব লিটন, মো. মতিউর রহমান, জাহিদ সারোয়ার সবুজ, মোস্তাক আহমদ, ইসরাফিল আলী, সাজ্জাদুর রহমান, আলী আহমদ, শামসুজ্জামান রাসেল, তোফায়েল আহমদ, আবু সালেহ চৌধুরী, মুহিবুর রহমান, রকিব আলী খান, সুবল কান্তি পাল, রনেন সরকার রনি প্রমুখ। বিজ্ঞপ্তি






