গোলাপগঞ্জের আমনিয়া বাজার থেকে গত ১৩ অক্টোবর এক তরুণ নিখোঁজ হয়েছে। নিখোঁজ তরুণের নাম শাহজাহান আহমদ (২১)। সে কদমরসূল গ্রামের আমান উদ্দিনের ছেলে।
জিডি সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর মঙ্গলবার বেলা ২টায় আমনিয়া বাজারে জনতা ব্যাংকে টাকা তুলতে যায় শাহজাহান। বিকাল সাড়ে ৩টায় টাকা তুলে মাকে ফোন করে বাড়ি আসার কথা জানায়। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় তার ফোনে কল দেয়া হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে পরদিন ১৪ অক্টোবর গোলাপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নিখোঁজ শাহজানের মা সালমা বেগম। জিডি নম্বর ৭২৫। নিখোঁজ শাহজাহানের কোনো সন্ধ্যান পেলে নিকটস্থ থানায় অথবা ০১৭২৬০০৪৪৯০ নম্বরে যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি








