
সিলেটের ১২৭ বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিলেট এম.সি কলেজের বার্ষিক প্রীতি সম্মিলন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জানুয়ারি সোমবার কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে সিলেট স্টেশন ক্লাবে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এম. সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ সিলেটের বিভিন্ন সরকারি কলেজের শিক্ষক এবং তাঁদের পরিবারের অন্যান্য সদস্যরা অংশ গ্রহণ করেন। এছাড়া প্রাণবন্ত অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক এবং তাঁদের পরিবারের সদস্যরা ও অংশগ্রহণ করেন। এম.সি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ। শিক্ষক পরিষদের সম্পাদক মো. তোতিউর রহমানের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠান স্থল মাতিয়ে তুলেন কলেজের শিক্ষকবৃন্দের সন্তানারা।
সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ বলেন, এম. সি কলেজ এক ঐতিহাসিক গৌরবের ধারক ও বাহক। আলোকিত সমাজ গঠনে আলোকিত মানুষ তৈরিতে কলেজের রয়েছে অসামান্য অবদান। জ্ঞান-বিজ্ঞান তথা বুদ্ধিবৃত্তিক প্রজন্ম গঠনে কলেজের শিক্ষকবৃন্দ প্রতিশ্র“তিবদ্ধ। আজকের এই মেলবন্ধনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও প্রীতির বন্ধন আরো সুদৃঢ় হবে এবং এর মাধ্যমে শিক্ষকবৃন্দ সমৃদ্ধ জাতি গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন।
উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগম ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফৌজিয়া আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আব্দুল কুদ্দুস, সাবেক চেয়ারম্যান প্রফেসর গোলাম কিবরিয়া তাপাদার, মাউশি সিলেট অঞ্চল-এর পরিচালক প্রফেসর মো. হারুনুর রশীদ, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লে. কর্নেল ছয়ফুল কবীর চৌধুরী, সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুস সোবহান, এম. সি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর নন্দলাল শর্মা, সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী আতাউর রহমান, চট্টগ্রাম সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর এম কে রহমান, এম. সি কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শুধাংশু শেখর তালুকদার, প্রাণি বিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর পরিমল দে, সিলেট সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফাহিমা জিন্নুরায়েন, সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মাজহারুল ইসলাম, সিলেট সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসিমা হক খান, সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ চৌধুরী মামুন আকবর। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে শুভেচ্ছাস্মারক প্রদান করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সিলেটের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন। অনুষ্ঠানে কলেজে পেশাগত দায়িত্বপালনে অসামান্য দক্ষতা, অবদান রাখার জন্য উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগম এবং রসায়ন বিভাগের প্রভাষক সুজিত চন্দ্র দত্তকে শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা প্রদান করা হয়। কলেজের নিজস্ব আর্থিক ব্যবস্থাপনা ও উদ্যোগে বাংলাদেশে এই প্রথম পেশাগত দায়িত্বপালনে শ্রেষ্ঠ দুজন শিক্ষককে সম্মাননা স্বরূপ ক্রেস্ট, প্রশংসাপত্র এবং ল্যাপটপ তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি







