সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি লিটন আহমদের পিতা আবুল বারীর মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী। ৯ জুন এক বার্তায় নেতৃবৃন্দ এই শোক প্রকাশ করেন।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, হাজী আব্দুল বারী মঙ্গলবার দুপুর ১২ টা ১৫ মিনিটের সময় গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ গ্রামে নিজ বাড়ীতে তিনি মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বৎসর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। আল্লাহ লিটন আহমদ এর বাবা কে জান্নাতুল ফেরদাউস কবুল করোন। আমিন। বিজ্ঞপ্তি





