আশরাফ আলী চারু
নতুন বইয়ে ঘ্রাণ পাওয়া যায়
নতুন বইয়ের ঘ্রাণ
নতুন বইয়ের ঘ্রাণের মায়ায়
যায় জুড়িয়ে প্রাণ।
শিশুরা তাই বই পেয়ে আজ
মেলছে তাদের পাখা
নতুন বইয়ের নতুন পড়া
শিশুর মনে আঁকা।
নতুন বইয়ের ছবিগুলো
শিশুদের মন কাড়ে
নতুন বইয়েই বিকাশ ঘটে
শিশুদের বল বাড়ে।





