কাষ্টঘরের আলখাজা মার্কেটে অগ্নিকান্ড অনুসন্ধানে তদন্ত দল

10

সিলেটের বহুল আলোচিত ক্যামিকেল মার্কেট কাষ্টঘরের আল খাজা মার্কেটের অগ্নিকান্ড ঘটনার তদন্ত করেছে সিলেট ফায়ার ষ্টেশনের একটি তদন্ত দল। ২২ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০টায় এসএসও/এফএসওসিডি/সিল৫২৬ নং স্মারকের প্রেক্ষিতে তদন্ত কমিটির সদস্য সিনিয়র ষ্টেশন অফিসার আজিজুল ইসলাম ও সিনিয়র সদস্য মুজিবুর রহমানের নেতৃত্বে অগ্নিকান্ড সূত্রপাতের তদন্ত করেন তারা। তদন্তকালে স্থানীয় ব্যবসায়ীরা ও এলাকাবাসীরা সাক্ষ্য প্রদান করেছেন।
তদন্তকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডা. আ. ফ. ম. জামাল চৌধুরী, ভাইস চেয়ারম্যান কানু পাল প্রমুখ। বিজ্ঞপ্তি