আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
ছাতকে জাবেদ মিয়া (১৫) নামের এক কিশোর ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিজ বাড়ির আঙ্গিনা থেকে সে নিখোঁজ হয়। সে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের ছৈলা গ্রামের আইলুছ মিয়ার পুত্র। এ ব্যাপারে বুধবার জাবেদ মিয়ার পিতা আইলুছ মিয়া ছাতক থানায় একটি জিডির আবেদন করেছেন। গত ১০ আগষ্ট বিকেলে নিজ বাড়ির আঙ্গিনা থেকে জাবিদ নিখোঁজ হয়। ওইদিন গভীর রাত পর্যন্ত সে বাড়িতে না ফিরলে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি তার কোন সন্ধান পাওয় যায়নি।







