দক্ষিণ সুরমায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৯

44

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা উপজেলার সিলামে বাড়ির রাস্তা ও ভূমি বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছে। গতকাল সোমবার ভোরে সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর দক্ষিণ পাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার ভোরে মোহাম্মদপুর দক্ষিণ পাড়া গ্রামের প্রাসী আনিস মিয়া ও লতিব উল্লাহ রাস্তা ও জমির বিষয় নিয়ে কথাকাটাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতরা হলেন- মৃত শফিক মিয়ার স্ত্রী মাহমুদা বেগম, মৃত নজিব উল্লাহর পুত্র প্রবাসী আনিস মিয়া, কন্যা মাজু বেগম, মৃত তহির আলী পুত্র জাহাঙ্গীর মিয়া, আল আমিন, আনিস মিয়ার পুত্র মিজান আহমদ ও জসিম, প্রবাসী শিশু মিয়ার স্ত্রী অন্ত:সত্ত্বা জনি বেগম আহতরা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরপক্ষের একজন ফারুক মিয়া (৩৬) আহত হয়ে শহীদ সামসুদ্দীন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।