গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ভারতীয় তীর নামক জুয়া খেলার অপরাধে দুই জুয়াড়ীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদ্বয় হলেন উপজেলার লেংগুড়া গ্রামের আব্দুস সালামের পুত্র সুলতান মিয়া (৩৬) ও আব্দুল মহল গ্রামের হাবীবুর রহমানের পুত্র শহীদ মিয়া (৪০)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নির্দেশনায় ও ডিবি’র ওসি জহির উদ্দিন মো. তৈমুর এর তত্ত্বাবধানে এস আই মশিউর রহমানের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলা সদরের সবজি বাজার থেকে বেশ কিছু তীরের টোকেন বই সহ তাদেরকে আটক করা হয়।








