প্রশান্ত কুমার ঘোষ
গুড় গুড় মেঘ ডাকে
ফুর ফুরে বাতাসে,
চারিদিক চিকচিক
তড়িতের আতাসে।
হামাগুড়ি দিয়ে মেঘ
ছুটে চলে ডেরাতে,
ঝুপ ঝুপ জল কণা
খটখটে ধরাতে।
ভেক ডাকে অবিরাম
ঘুটঘুটে নিশিতে,
বুড়ো বুড়ি রাত জাগে
খুক খুক কাশিতে।
Kazirbazar.com
