রমজান আলী রনি
বৃদ্ধ দাদু চাদর গায়ে
থরে থরে কাঁপে
যুবকের দল সে-ও কাবু
কুয়াশারই চাপে।
ভোরবেলা হয় পিঠে খাওয়া
বাড়ির সবাই মিলে
বিকেলবেলা পাখির দৃশ্য
দেখতে পাই ঐ বিলে।
হিম কুয়াশায় শীতল বাতাস
হাড় কাঁপিয়ে যায়
লাগলো বুঝি শীতের ছোঁয়া
শহর-বন্দর গাঁয়।
Kazirbazar.com
