কোরবানির হাটে
সোমা মুৎসুদ্দী :
বাবার সাথে গেলো খোকা
কিনতে হাটে গরু
কিছু গরু নাদুস নুদুস
কিছু আবার সরু।
কোনটার রং সাদা কালো
কোনটা আবার লাল
এতো গরু দেখে খোকা
সত্যি বেসামাল।
কোরবানির ঐ হাটে...
চাঁন মিয়ার কুরবানি
মোহাম্মদ সারোয়ার হোসেন :
কুরবানিতে গরু কিনতে
চাঁন মিয়া যায় হাটে,
টিভি চ্যানেল আসবে বলে
স্টাইলে চুল কাটে।
মোটাতাজা গরু কিনে
ফেবুতে দেয় পোস্ট,
চাঁন মিয়া যেন হাটের এক
মন্ত্রীসম হোস্ট।
বেছে বেছে...
খুকির ঈদ
রফিকুল নাজিম :
খুকি বলে, শুনছো বাবা
নতুন জামা চাই,
বাবা বলে, ঠিক আছে মা
কিনে দেবো তাই।
মায়ের দিকে বাবা তাকায়
শুকনো করে মুখ
খালি পকেট বাবা মায়ের
বাড়িয়ে দেয় দুখ।
মায়ে...
ঈদের ছুটি
মোঃ আতিকুর রহমান :
খুলে দিলো পরিবহন
শপিংমলও আছে
তাই তো সবার ছোটাছুটি
ঈদের দিনটা কাছে।
ঈদ আনন্দ বুকে নিয়ে
করোনার ভয় ফেলে
স্বস্তি যেন পাবে তারা
নিজ গাঁয়েতে গেলে।
টুনটুনি পাখি
মজনু মিয়া :
এ গাছ থেকে ও গাছ বসে
ছোট্ট একটা বাসা বাঁধে,
দুটো পাখি বসে ভাবে
আছি আমরা সুখ ও স্বাদে।
হঠাৎ একদিন তুমুল বৃষ্টি
বাসা ভেঙে পড়ে তুড়ে,
কান্না...
বৃষ্টিকাহন
রফিকুল ইসলাম :
আষাঢ়স্য আকাশ, গভীর অভিমানে নারীর মত
কিশোরীর ভেজা চুলে বৃষ্টি ঝরছে টাপুর-টুপুর,
বৃষ্টিতে স্নানরত বাঁশের ঝাড় নির্জন পুকুর পাড়
ঝরঝর ঝরছে বৃষ্টি সারা সকাল অলস...
কালো শাড়ি
রিপলু চৌধুরী :
কি অদ্ভুত প্রেম আমার
তোমাকে প্রথম দেখতে পাই
সাতসকালে সাত রঙের মধ্যে
তোমাকে দিয়েছি হৃদয়ে ঠাঁই।
আজ তুমি কালো শাড়ি পড়ে
আমাকে নিয়েছ লুটিয়ে
কোপায় পরেছ শিউলি ফুল
সুগন্ধি...
দাও ছড়িয়ে
রুহুল আমিন রাকিব :
মাথায় টুপি জামা গায়ে
বাবার হাত ধরে
হাসি খুশি মনে খোকা
মাঠে নামাজ পড়ে।
চারি দিকে আঁকা আঁকি
পাখিদের গানে
ঈদটা এলো ধরা জুড়ে
চাঁদ দিলো জেনে।
নতুন টাকার...
ললাট লেখা
সাইমুম হাবীব :
ললাটে আমার কাব্য কথা
মহান রবের লেখা,
চাইলেও কিছু ঘটার আগে
যায়না কভু দেখা।
ভালোর খাতা আলোয় ভরা
মন্দ নাই-যে তাতে,
অসৎ লোকের কথার জোরে
মানুষ মরে ভাতে।
মন্দের খাতা...
আড়ি
গোলাম আযম :
ডিঙি নায়ে চড়ে খোকা
যাবে মামার বাড়ি,
মায়ের সাথে অভিমানে
তাই ধরেছে আড়ি।
মুখখানা তার ভার দেখে মা
কপালে দেয় চুম,
খিলখিলিয়ে হাসে খোকা
পেয়ে নরম উম।
ঝড় বাদলের সময়...




