কুরআন ও সুন্নাহর আলোকে রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা পরিচালনার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব —– খেলাফত মজলিস

36

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৭ নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক দাওয়াতী মাহফিল গতকাল শাখা সভাপতি মোঃ আব্দুল খালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দাওয়াতী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা পীর আব্দুল জব্বার। বিশেষ অতিথি মহানগর শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, বায়তুল মাল সম্পাদক মোঃ আব্দুল গফফার। দাওয়াতী মাহফিলে বক্তারা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দেশ জাতি ও ইসলামের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাই তৃণমূল পর্যায়ে সংগঠনের দাওয়াতী কার্যক্রমকে পৌঁছে দিতে হবে। তারা আরো বলেন, কুরআন ও সুন্নাহর আলোকে রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা পরিচালনার মাধ্যমেই দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ৭ নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি হাফিজ মোঃ মুসলেহ উদ্দিন, মোঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক নাইম আহমদ, প্রচার সম্পাদক মোঃ আব্দুল করিম, রুহেল আহমদ, হান্নান মোল্লা, জসিম উদ্দিন, আল-আমীন, সাম্রাজ ইসলাম, সোলেমান আহমদ প্রমুখ।
এদিকে ১ নং ওয়ার্ড শাখার উদ্যোগে দাওয়াতী মাহফিল দরগাহ মহল্লাস্থ একটি কার্যালয়ে শাখার সহ-সভাপতি মাওলানা হাশমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম। বিজ্ঞপ্তি