সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলার দিরাইয়ে সড়ক যাত্রীবাহী লেগুনার নিচে চাপা পড়ে দিবাকর (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভাটির দল গ্রামের অরিসিন্দু মাস্টারের ছেলে। অন্যদিকে ছাতক উপজেলার চরমহল্লা-জাউয়া বাজার সড়কের চরমাধর নামকস্থানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুদু মিয়া(৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৩জন। দুদু মিয়া উপজেলার ছোটবেয়াই গ্রামের বাসিন্দা। দিরাই থানার ওসি বায়েস আলম ও ছাতক থানার ওসি হারুন অর-রশিদ এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ২টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছেন।







