আজ থেকে রেজিষ্ট্রারী মাঠে আল-কোরআন ফাউন্ডেশনের ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শুরু

121

আল-কোরআন ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে আজ থেকে রেজিষ্ট্রারী মাঠে ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে তাফসির পেশ করবেন প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান, মাওলানা জুবায়ের আহমদ আনসারী, মাওলানা খুরশেদ আলম ক্বাসিমী, মাওলানা মামুনুল হক, মাওলানা মুশতাক আহমদ খান সহ বাংলাদেশের প্রখ্যাত নবীণ ও প্রবীণ উলামায়ে কেরাম।
তাফসির কোরআন মাহফিল সফল করার আহবান জানিয়েছেন আল-কোরআন ফাউন্ডেশন সিলেটের সভাপতি মাওলানা রেজাউল করিম জালালী, সেক্রেটারী মাওলানা গাজী রহমত উল্লাহ। বিজ্ঞপ্তি