সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট এম নূরুল হক, যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল গফ্ফার, যুগ্ম আহ্বায়ক আবুল কাহের শামীম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান এবং সিলেট মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সদস্য সচিব বদরুজ্জামান সেলিম এক বিবৃতিতে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য ও সাবেক ছাত্র নেতা মনিরুল ইসলাম তুরন এর নিঃশর্ত মুক্তি দাবী করে বলেন, একটি সাজানো মামলায় গ্রেফতার করে তুরনকে কারান্তরীণ করা হয়েছে। নেতৃবৃন্দ বিবৃতিতে এই সাজানো মামলা প্রত্যাহারেরও জোর দাবী জানান। বিজ্ঞপ্তি






