অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, এ দেশ স্বাধীনতা অর্জনের পর একটি মহল নানা ভাবে বিভ্রান্ত করে দেশটাকে অন্ধকার পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।
তিনি আরো বলেন, নানা ধরনের স্বার্থান্বেষী মহল আমাদের সাধারণ মানুষের স্বাধীনতাকে হরণ করে বিভ্রান্তি সৃষ্টি করে, ইতিহাস বিকৃতি করে, মিথ্যাচার করে ক্ষমতায় আসতে চেয়েছিল। জনগণের ঐকান্তি চেষ্টায় আমরা আবার ক্ষমতায় এসে আমাদের পূর্বসূরীরা আমাদের মহান মুক্তিযোদ্ধারা যে মূল্যেবোধের কারণে, যে অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছিল তা প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি গতকাল শুক্রবার বেলা ১২ টায় জেলা পরিষদ মিলনায়তনে এপেক্স বাংলাদেশ জেলা-৪ (অপুএপেক্স) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর সভাপতি এ. এইস. এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতয়ি সভাপতি আসলাম হোসেন, সহ-সভাপতি সৈয়দ নূরুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আইপিএনপি এড. সালাহ উদ্দিন মাহমুদ, এলজি পিএনপি আ: খালিক, আ: রউফ দীলিপ, সাবেক জাতীয় সভাপতি ইয়াছিন চৌধুরী, রমিজ উদ্দিন, চন্দনদাস, এনআইআরডি এম এ কাইয়ূম চৌধুরী প্রমুখ।
প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা কি পূর্বের বিশৃঙ্খলার পথে ফিরে যাব? আমরা কি সারা বিশ্বে কাছে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হব, নাকি আমরা বিশ্বে দরবারে একটি গণততান্ত্রিক, ধর্ম নিরেপেক্ষ আধুনিক বিজ্ঞান সম্মত সমান সুবিধা ভোগকারী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, কোনটা আপনারা চান আপনাদের চোয়ার উপর নিভৃর করছে এ দেশের আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা যারা এপেক্স করেন আপনারা সচেতন আপনাদেরকেই এ দায়িত্ব নিতে হবে। বিজ্ঞপ্তি





