ছাতক প্রতিনিধি
ছাতক থানা পুলিশের অভিযানে ৫৬ বোতল ভারতীয় মদসহ ৩জন ও মামলার পলাতক ১আসামিসহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আখতারের নেতৃত্বে একদল পুলিশ গোবিন্দগঞ্জ পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের কালিদাশ পাড়া গ্রামের শামসুদ্দোহার পুত্র হুসাইন আহমদ বাদশা (৩৮) কে গ্রেফতার করেন। সে থানার মামলা (নং-১৬)র এজাহার নামীয় আসামি। ভারতীয় ৫৬ বোতল মদসহ সিলেটের বিশ্বনাথ থানার লামাকাজি ইউনিয়নের সাহেবনগর গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র আমির হোসেন (৩৫) ও একই ইউনিয়নের উদয়পুর গ্রামের মোবারাক আলীর পুত্র সোহেল মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়। অপর অভিযানে উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের আনোয়ার আলীর পুত্র মোহাম্মদ আলী (৩২)। সে থানার মামলা (নং-১৪(০৬)২৫) এর এজাহার নামীয় আসামি। গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান আটককৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।





