দয়ামীর ইউনিয়ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) ইউনিয়নের সুবিধাবঞ্চিত কয়েকটি পরিবারের মধ্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী তুহিন মিয়ার নিজস্ব অর্থায়নে এসব টিন বিতরণ করা হয়।
ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দয়ামীর ইউনিয়ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি দেবব্রত দে শিমুল ও সাধারণ সম্পাদক মোহিদ আহমদ রাহেল।
এছাড়াও উপস্থিত ছিলেন আনোয়ার হুসেন সাব্বির, মাহবুবুর রহমান মিশু (৮নং ওয়ার্ড), ফরহাদ আহমদ (৯নং ওয়ার্ড)। এলাকার বাসিন্দা সাজন মিয়া, মুক্তার মিয়া, জিলা মিয়া ও নকলু মিয়ার পরিবারকে টিন প্রদান করা হয়। বিজ্ঞপ্তি






