স্টাফ রিপোর্টার
উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে সিলেটজুড়ে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিারা। গতকাল শুক্রবার বাদ জুমা সিলেটের বিভিন্ন মসজিদ-মাদ্রাসা থেকে মিছিল নিয়ে মুসল্লিরা কোর্ট পয়েন্টে জড়ো হোন। এছাড়াও সিলেটের অন্যান্য জেলায়ও বিক্ষোভ মিছিল করেন সাধারণ জনতা।
ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচি জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে জুলাই গণহত্যার বিচার ও আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার নিশ্চিতকরণ এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর এর যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
শুক্রবার বাদ জুমা, সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হওয়া এই মিছিল কয়েকটি পয়েন্ট প্রদক্ষিণ করে কোর্টপয়েন্ট মসজিদের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর সভাপতি আবুল খয়েরের সভাপতিত্বে ও জেলা উত্তরের সভাপতি জাকির হুসাইন এর পরিচালনায় স্বাগত বক্তব্য পেশ করেন ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সভাপতি কাওছার আহমদ।
বক্তারা অন্তর্র্বতীকালীন সরকারকে জুলাই-আগষ্ট ছাত্র জনতার সফল গণঅভ্যুত্থানকে নশ্বাৎ করতে তৎকালীন পেটুয়াবাহিনীর মাধ্যমে যে হত্যাকান্ড চালানো হয়েছে এর বিচার করতে হবে এবং জঙ্গি সংগঠন ইসকনকে রাষ্ট্রায়ীভাবে নিষিদ্ধ করতে তাদের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। এছাড়াও আদালত প্রাঙ্গণে আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফকে ইস্কনকর্তৃক নৃশংসভাবে হত্যাকারীদের দ্রæত গ্রেফতার ও বিচার নিশ্চিতকরণ এবং মসজিদে হামলাকারীদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
সাথে সাথে সিলেটে ইসকনকে অবাঞ্চিত ঘোষণা করেন এবং ইসকনের ক্ষেত্রে প্রশাসন ও জনসাধারণকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জমিয়ত জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুফতি এবাদুর রহমান, জমিয়ত নেতা সৈয়দ সালিম কাসেমী, সাবেক ছাত্রনেতা এড. রেজাউল করিম রেজা, জমিয়ত সিলেট উত্তরের প্রচার সম্পাদক কামরুল ইসলাম, সিলেট দক্ষিণের ছাত্র বিষয়ক সম্পাদক হাসান বিন ফাহিম, সিলেট মহানগর জমিয়তের ছাত্র বি. সম্পাদক লুৎফুর রহমান, যুব জমিয়ত নেতা আব্দুল করিম দিলদার, মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল আহাদ, প্রমুখ।
তালামীযে ইসলামিয়া: চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী খুনের প্রতিবাদে ও বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর ও জেলার উদ্যোগে আধ্যাত্মিক রাজধানী পুণ্যভ‚মি সিলেট নগরীতে শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ বলেন, ন্যায়ের পক্ষে কথা বলায় আদালত প্রাঙ্গণে দিনেদুপুরে আইনজীবীকে হত্যা করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, এখনো আসামীদের নাম জনসম্মুখে প্রকাশ করা হয় নাই। আমরা প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। আইনজীবীদের নামাযের জন্য বানানো মসজিদও নাকি গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই, কিন্তু যেখানেই উগ্রবাদ বা সন্ত্রাসবাদ, সেখানেই আমাদের প্রতিবাদ। ছাত্রদের আন্দোলনের ফসল হিসেবে যে সরকার মসনদে আছেন, তাদেরকে দেশের মানুষের পালস বুঝতে হবে। সন্ত্রাসী ইসকনের কার্যক্রম এদেশে নিষিদ্ধ করতে হবে এবং আইনজীবীর হত্যাকারীকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ এর সভাপতিত্বে এবং সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ রেদওয়ান হোসেন ও সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান এর যৌথ সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুফতি বেলাল আহমদ, আনজুমানে আল ইসলাহ’র প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু ছালেহ মোহাম্মদ কুতবুল আলম, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুরুল করিম মহসিন, সহ-সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমাদ উদ্দীন তালুকদার, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কুতুব আল ফরহাদ, কেন্দ্রীয় সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ছাদেকুর রহমান, আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সংগঠনের কেন্দ্রীয় সদস্য এম. শামস উদ্দিন, রেজাউল করিম, সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা এনাম উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসাইন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সিলেট মহানগরীর সহ-সভাপতি মাহমুদুল হাসান, সিলেট পূর্ব জেলা সহ-সভাপতি লাবিবুর রহমান লাভলু, সিলেট পশ্চিম জেলা সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আরিফ হোসাইন সামাদ, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ইমরান আহমদ সূফি, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
দক্ষিণ সুরমার নাজিরবাজার : দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে এলাকার সর্বস্তরের তাওহিদি জনতার উদ্যোগে ইসকনবিরোধী মিছিল ও পথসভা হয়েছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের দ্রæত কঠোর শাস্তি ও দেশে ইসকন নিষিদ্ধের দাবিতে শুক্রবার (২৯ নভেম্বর) জুমআর নামাজের পর এ কর্মসূচি পালিত হয়।
শুরুতেই বৃহত্তর নাজিরবাজার এলাকার কয়েক শ তাওহিদি জনতা সিলেট-ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন। পরে বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব ও সাবেক ইউপি সদস্য মো. জিলা মিয়া।
সাংবাদিক মো. রেজাউল হক ডালিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- লালাবাজার ইউনিয়ন পরিষদের সদ্যসাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান-১ ও ৭ নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম মনির, দারুল কুরআন মাদরাসা নাজিরবাজার’র মুহাদ্দিস মাওলানা আব্দুল মতিন বাহুবলী, বিশিষ্ট সমাজসেবক মুহিত হোসেন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ফয়জুর রহমান শামিম, হাছনরাজা লোকসাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আসাদুজ্জানাম নুর, সাবেক ছাত্রনেতা ইকবাল আহমদ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সালিশি ব্যক্তিত্ব জয়নুল হক আলম, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ মেম্বার নাজিম উদ্দিন রাহিন, দারুল কুরআন মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মকসুদ হাসান, খেলাফত মজলিস নেতা শামিম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মুহিউদ্দিন, জিতু মিয়া, শামসুল ইসলাম, দারুল কুরআন মাদরাসার ছাত্র ও প্রতিভাবান ইসলামি সংগীতশিল্পী আবিদুর রহমান খান, মো. মুহিব হোসেন ও হাফিজ সালিম আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন- সনাতন ধর্ম আর ইসকন এক নয়। ইসকন কোনো ধর্ম নয়, এটি বিশ্বব্যাপী একটি চিহ্নিত সন্ত্রাসী সংগঠন। এটির জন্মই হয়েছে ইসলামের বিরোধীতা করার জন্য। বিশ্বের অনেক দেশে সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সংগঠনের উগ্র সদস্যরা চট্টগ্রামে দিনের বেলা প্রকাশ্যে একজন মুসলিম আইনজীবীকে জবাই করে হত্যা করেছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি অবিলম্বে সন্ত্রাসী সংগঠন ইসকনকে এ দেশে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
আইম্মায়ে মাসাজিদ ও তৌহিদী জনতার বিক্ষোভ : চট্টগ্রামে আদালতে ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠী আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে হত্যার প্রতিবাদে এবং সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে ২৯ নভেম্বর বাদ জুম্মা সিলেট এয়ারপোর্ট রোড বড়শলা বাইপাস মোড়ে ‘আইম্মায়ে মাসাজিদ ও তৌহিদী জনতার’ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামেয়া আমিনিয়া মংলিপার হাজীনগর মাদ্রাসা এয়ারপোর্ট সিলেট এর প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মংলিপার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কায়্যুমে, খাদিম নগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হারুনুর রশিদ, বড়শলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফেজ জাহেদ আহমদ, আব্দুল হাফিজ-খানম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি এনামুল হাসান, নেছারাবাদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আব্দুস সোবহান আব্বাসী, সমাজসেবী হাজী জুনেদ আহমদ, হাবিবুর রহমান পঙ্কি প্রমুখ। কারী আব্দুল মজিদ এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ফয়েজ আহমেদ, মাওলানা হাফেজ নাজিম উদ্দিন, মাওলানা শরীফ আহমেদ, মাওলানা জসিম উদ্দিন, কারী তোফায়েল আহমেদ, মাওলানা রুহুল আমিন।
সভায় বক্তারা বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসকন নামক সন্ত্রাসী সংগঠন কে এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে চরম মাশুল দিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশকে অস্থিতিশীল করতে দেশ বিদেশ থেকে নানা ইন্ধনে ইসকন গভীর ষড়যন্ত্র করছে। চট্টগ্রাম আদালতে প্রকাশ্যে আইনজীবী কে হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই খুনীদের গ্রেফতার করে ফাঁসি দিতে হবে। তারা বলেন, সোভিয়েত ইউনিয়ন, চিন, আফগানিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় আমাদের দেশেও ইসকন এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বিজ্ঞপ্তি
হবিগঞ্জ : ইসকন নিষিদ্ধের দাবিতে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন হবিগঞ্জের মুসল্লিরা। শুক্রবার জুম্মার নামাজ শেষে চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এসময় বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল যোগ দিয়ে কোর্ট মসজিদের সামনে সমাবেশ করে।
সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব রইছ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মাওলানা এম এ জলিল এর পরিচালনায় বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ, মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, মাওলানা আব্দুল মজিদ ফিরোজপুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল প্রমুখ।
সভায় বক্তারা চট্টগ্রামে আইনজীবি সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যার ঘটনায় নিন্দা এবং অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি আলিফ হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রæত আইনের আওতায় আনার দাবী জানান।
সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি আলহাজ্ব রইছ মিয়া বলেন- যতদিন বাংলাদেশ থেকে ইসকন নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত হবিগঞ্জে সুন্নি মুসলিম জনতার আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।
এরপর দুপুর আড়াইটার দিকে নুরুল হেরা জামে মসজিদ থেকে মিছিল নিয়ে বের হন আরো বেশ কিছু মুসল্লী। তারা পুরো শহর প্রদক্ষিণ শেষে খোয়াই মুখ এলাকায় সমাবেশ করেন। সমাবেশে বক্তারা চট্টগ্রাম আদালতে আইনজীবী হত্যার সুষ্ঠ বিচার ও ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানান।
এদিকে, হবিগঞ্জ শহরে জুম্মার নামাজের আগে থেকেই সরব ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শহরের মোড়ে মোড়ে অবস্থান নেয় পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা।






