বসন্তের ছোঁয়া :
দখিনা বাতাস এসে
জানিয়ে গেলো চুপটি করে
এসেছে ফাল্গুন
বসন্ত দাঁড়িয়ে দুয়ারে।
ফুলে ফুলে ভরে আছে
ধরণীর চারপাশ
বসন্তের অপেক্ষায় প্রকৃতি
দীর্ঘ এগারো মাস।
কবিমনে লেগেছে দোলা
বসন্তের ছোঁয়ায়
শিমুল পলাশের ডালে
কোকিল গান গায়।
Kazirbazar.com

