কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা :
কোম্পানীগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামের প্রবীণ মুরব্বি মুজফফর আলী রবিবার বিকেল ৪টায় ফুসফুস ক্যান্সার আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রীসহ ৩ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
মরহুমের জানাযা গত সোমবার সকাল ১০টায় কলাবাড়ী মাদাসার মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।










