ক্ষমা করো দয়াময় :
পরম করুণাময় প্রভু
মোর সখা প্রিয়,
যত শত ভ্রমে ভরা মন
মাফ করে দিও।
ডাকিনি কখনোও তোমারে
আজ বোধোদয়,
এ ক্ষণে নিরুপায় মনে
জাগে বড় ভয়।
মোহের পাপে হৃদয় কোণে
মন ভরা পাপ,
শেষ জীবনে চাইনা কিছু
করে দিও মাফ।
Kazirbazar.com

