গণিতের পোকা :
গণিতের পোকা
ছোট এক খোকা
অংকের বেড়াজালে
দেয় শুধু ধোকা।
দুই চারে ছয় নয়
এঁটে কথা কয়!
অংকের বেড়াজালে
ভয় করে জয়।
ছোটো বড় যতো
ঘিলু করে ক্ষত
অংকের বেড়াজালে
থাকে অবিরত।
ঘুম থেকে রোজ
উঠে করে খোঁজ
অংকের বেড়াজালে
হবে কিনা ভোজ।
Kazirbazar.com

