নবীগঞ্জ থেকে সংবাদদাতা :
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামী নবীগঞ্জের বহুরুপী নারী ফরজুন আক্তার মনি (৪০)কে জামিন না মঞ্জুর করে গতকাল (বুধবার) সকালে জেল হাজতে প্রেরণ করেছে সাইবার আদালত সিলেট।কথিত ফরজুন আক্তার মনি মামলার শর্ত ভঙ্গ করে ফেসবুকে নানা রকম পোষ্ট করছে। বেপরোয়া হয়ে উঠেছেন বিতর্কিত নারী ফরজুন আক্তার মনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নানা অপ-প্রচার ও অনেক প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করে জামিনে এসে নানা অপকর্ম শুরু করেছে মনি নামের এই প্রতারক নারী। সে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোটের জামিনে এসে সেই ঐ মামলার জামিনের শর্ত ভঙ্গ করে ফেসবুকে পোষ্ট ও পত্রিকায় বিজ্ঞাপন দেয়। মামলার বাদী ও সাক্ষীদের বিরুদ্ধে ফেসবুকে নানা রকম কটুক্তি করে। গত ১০ সেপ্টেম্বর মামলার নির্ধরিত তারিখে আসামী ফরজুন আক্তার মনি উপস্থিত না হলে সাইবার আদালত সিলেট এর বিচারক আবুল কাশেম সরকার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গতকাল সে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে জামিন না মঞ্জুর করে মহামান্য সাইবার আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।







